পেশাজীবীদের জীবনে নৈতিকতা ও সহীহ সুন্নাহর অনুশীলন
ইসলাম কেবলমাত্র মসজিদকেন্দ্রিক কিছু আচার-অনুষ্ঠানের নাম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের কর্মক্ষেত্র, অফিস, ব্যবসা ও পেশাগত জীবনও এই বিধানের অন্তর্ভুক্ত।
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন: "সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সাথে থাকবেন।" (তিরমিযী: ১২০৯)।
কর্মক্ষেত্রে আমানতদারী: একজন পেশাজীবীর কাছে তার সময়, মেধা এবং সরকারি বা বেসরকারি দায়িত্ব হলো জনগণের আমানত। ফাঁকিবাজি না করা, ঘুষ ও দুর্নীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা এবং সাধারণ মানুষের সেবায় হাসিমুখে এগিয়ে আসাই হলো সুন্নাহর দাবি।
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম মেহেরপুর জেলার সদস্যবৃন্দ বিভিন্ন সেক্টরে সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সচেষ্ট।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন: "যে ব্যক্তি সৎকাজের পথ দেখায়, সে ঐ কাজ সম্পাদনকারীর সমান সওয়াব লাভ করে।" (সহীহ মুসলিম)
প্রকৌশলী আসাদুজ্জামান খাঁন
সাধারণ সম্পাদক, আহলেহাদীছ পেশাজীবি ফোরাম, মেহেরপুর
আহলেহাদীছ আন্দোলন ও সহযোগী সংগঠনসমূহ, মেহেরপুর জেলার কেন্দ্রীয় সাংগঠনিক ও দাওয়াতী কার্যক্রমের একনিষ্ঠ কর্মী ও গবেষক।